আহসান মনসুরের উপদেষ্টাকে বের করে দিলেন কর্মকর্তারা

সংগৃহীত ছবি
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। নতুন গর্ভনর নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তবে এরই মধ্যে সাবেক গভর্নরের উপদেষ্টা আহসান উল্লাহকে কেন্দ্রীয় ব্যাংকের প্রাঙ্গণ থেকে বের করে দেওয়ার ঘটনা ঘটেছে।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে গভর্নরের সামনেই এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আহসান উল্লাহকে ঘিরে একদল কর্মকর্তা উত্তেজিত পরিস্থিতি তৈরি করেন। একপর্যায়ে কর্মকর্তারা উপদেষ্টাকে কার্যালয় ত্যাগে বাধ্য করেন।
এসময় ঘটনাস্থলে নির্বাহী পরিচালক সরোয়ার হোসেন, পরিচালক নওশাদ মোস্তফা, অতিরিক্ত পরিচালক তানভীরসহ প্রায় ৩০ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, নতুন সরকারের সময়ে এমন কোনো আচরণ করা উচিত নয়, যা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে। কর্মকর্তাদের দায়িত্বশীলতা ও সংযমের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করা প্রয়োজন।

