আগামীর সময়

রাজধানীর ৮ স্থানে তারেক রহমানের জনসভা আজ

রাজধানীর ৮ স্থানে তারেক রহমানের জনসভা আজ

সংগৃহীত ছবি

নির্বাচনী প্রচারের অংশ হিসেবে রাজধানী ঢাকার আটটি স্থানে আজ সোমবার জনসভা করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।


এর মধ্যে বেলা ১১টায় ঢাকা-১৭ আসনে বনানী কামাল আতাতুর্ক অ্যাভিনিউর খেলার মাঠে জনসভায় বক্তব্য দেবেন তিনি।

বিএনপি সূত্র জানিয়েছে, তারেক রহমান আজ তার নিজ নির্বাচনী এলাকা ও ঢাকা মহানগর দক্ষিণের সাতটি সংসদীয় আসনের মোট আটটি জনসভায় অংশ নেবেন।


এরপর দুপুর ১২টায় ঢাকা-১০ আসনে কলাবাগান ক্রীড়া চক্র মাঠে, বেলা ১টায় ঢাকা-৮ আসনে পীরজঙ্গী মাজার রোডে, বেলা ২টায় ঢাকা-৯ আসনে মান্ডা তরুণ সংঘ মাঠে,বিকেল ৩টায় ঢাকা-৫ আসনে যাত্রাবাড়ী শহীদ ফারুক রোডে, বিকেল ৪টায় ঢাকা-৪ আসনে জুরাইন-দয়াগঞ্জ রোডে, বিকেল ৫টায় ঢাকা-৬ আসনে ধুপখোলা মাঠে এবং সন্ধ্যা ৬টায় ঢাকা-৭ আসনে লালবাগ বালুর মাঠে জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।



    শেয়ার করুন: