প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

হাজারীবাগে স্কুলছাত্রী হত্যার ঘটনায় যুবক আটক

অনলাইন ডেস্কপ্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩১
হাজারীবাগে স্কুলছাত্রী হত্যার ঘটনায় যুবক আটক

সংগৃহীত ছবি

রাজধানীর হাজারীবাগে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যার ঘটনায় আটক করা হয়েছে সিয়াম নামের ছেলেকে। তার কাছ রক্তমাখা পোশাক ও ছুরি উদ্ধার করার কথা জানিয়েছে পুলিশ। রাজধানীর কাঁঠালবাগান এলাকা থেকে বৃহস্পতিবার ভোরে তাকে আটক করে পুলিশ।


হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।


হাজারীবাগের হায়দার আলী হোটেল গলিতে বুধবার রাতে বাসার সামনেই ছুরিকাঘাতে হত্যা করা হয় ১৪ বছরের শারমিন বিন্তিকে। তার মায়ে বক্তব্যে সন্দেহভাজন হিসেবে উঠে আসে সিয়ামের নাম। 


এলাকার দুটি সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়েছে ঘটনাটি। প্রথম ফুটেজে এক যুবকের সঙ্গে হাঁটতে দেখা গেছে বিন্তিকে। পরের ফুটেজে ছেলেটিকে দেখা যায় একা। হাতে থাকা ছুরি পরিষ্কার করছিলেন তিনি। ফুটেজে মেয়েটির চিৎকারও শোনা যায়।   


ঘটনাস্থলে থাকা বিন্তির পাশের বাড়ির এক নারী জানান, ছুরিকাঘাতে গুরুতর আহত মেয়েটি তার গায়ে ঢলে পড়েই বলতে থাকে, ‛সিয়াম ছুরি দিয়ে মেরেছে’।


পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে প্রায় এক ঘণ্টা পর মৃত ঘোষণা করেন চিকিৎসক।


১৪ বছরের শারমিন বিন্তির বাড়ি শরীয়তপুরের সখিপুর থানার কাছিকাটা গ্রামে। হাজারীবাগের হায়দার আলী হোটেলের পাশে একটি ভাড়া বাড়িতে পরিবারের সাথে থাকত সে। পড়ত রায়েরবাজার হাইস্কুলের অষ্টম শ্রেণিতে।


হাসপাতালে নিহত কিশোরীর বাবা বেল্লাল হোসেন জানালেন, রাতে বিন্তি তার ছোট ভাই নাবিলের সঙ্গে বাইরে যায়। কিছুক্ষণ পর বাসার নিচে হৈ চৈ শুনে নিচে নেমে দেখেন রক্তাক্ত পড়ে আছে মেয়ে। 


নিহতের কাঁধে ও পিঠে একাধিক জখম আছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক। 


প্রাথমিক তদন্তের পর হাজারীবাগ থানার ওসি হাফিজুরের বক্তব্য, 'প্রেমঘটিত বিষয় নিয়ে ছুরিকাঘাত করে মেয়েটিকে হত্যা করা হয়েছে। আমরা এখন পর্যন্ত এর বেশি কিছু জানতে পারিনি।'


তবে পরিবারের দাবি, দীর্ঘদিন বিন্তিকে উত্যক্ত করত 'সিয়াম' নামের এক তরুণ। হামলাকারী হিসেবে তাকেই সন্দেহ করছেন বিন্তির মা-বাবা।

ঢাকা মহানগরহত্যাকাণ্ডবিন্তি হত্যাহাজারীবাগ
    শেয়ার করুন:
    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    চট্টগ্রামে যুবককে গুলি করে হত্যা, আরেক শিশু গুলিবিদ্ধ

    চট্টগ্রামে যুবককে গুলি করে হত্যা, আরেক শিশু গুলিবিদ্ধ

    ০৮ মে ২০২৬, ০০:৩৭

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    পকেট ভরা টাকায়ও মেলে না পেট ভরার সবজি

    পকেট ভরা টাকায়ও মেলে না পেট ভরার সবজি

    ০৮ মে ২০২৬, ০০:৫৭

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    টি+১ স্যাটেলমেন্ট চালুসহ আধুনিকায়নে গুরুত্বারোপ

    টি+১ স্যাটেলমেন্ট চালুসহ আধুনিকায়নে গুরুত্বারোপ

    ০৮ মে ২০২৬, ০০:৫১

    আসমানে কমছে, জমিনে বাড়ছে

    আসমানে কমছে, জমিনে বাড়ছে

    ০৮ মে ২০২৬, ০১:১০

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    advertiseadvertise