আগামীর সময়

মঞ্চে সাদিক কায়েম, বাগড়া দিলেন মানসিক ভারসাম্যহীন নারী

মঞ্চে সাদিক কায়েম, বাগড়া দিলেন মানসিক ভারসাম্যহীন নারী

ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম ঐক্যবদ্ধ ছাত্র সংসদের মঞ্চে বক্তব্য রাখছিলেন। এ সময় মঞ্চে উঠে আসেন এক মানসিক ভারসাম্যহীন নারী। তিনি সাদিক কায়েমের বাম দিকে দাঁড়িয়ে বিভিন্ন অঙ্গ-ভঙ্গি করতে থাকেন।

আজ বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর শাহবাগে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই নারী স্টেজে উঠলেও কেউ তাকে বাধা দেয়নি। এমনকি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে স্টেজ থেকে নামাতে গেলেও তিনি হাত-পা ছোড়াছুড়ি করছিলেন। মাইক থেকে নিয়ে কথাও বলেন।

পরে এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিও প্রকাশের পর থেকেই নেটিজেনদের অনেকেই প্রশংসায় পঞ্চমুখ। একজন মন্তব্য করেন,‘অন্য কোনো রাজনৈতিক দল হলে এতক্ষণ এই নারীকে মেরে নামিয়ে দিত।’ আরেকজনকে বলতে দেখা যায় ‘এসব ন্যাকামি জনগণ বোঝে, এটা যে সাজানো পাগল তা দেখেই বোঝা যাচ্ছে।’



    শেয়ার করুন: