আগামীর সময়

নতুন চাকরিতে যোগ দিলেন শফিকুল আলম

নতুন চাকরিতে যোগ দিলেন শফিকুল আলম

প্রেসসচিবের দায়িত্ব শেষে শফিকুল আলম আবার ফিরলেন তার নিজের বলয়ে, সাংবাদিকতায়। ছিলেন অন্তর্বতীকালীন সরকারের সঙ্গে, সামলেছেন প্রেস উইং। আলোচনা-সমালোচনাও  কম হয়নি তাকে নিয়ে। এসব দিয়েই আলো ধরে রেখেছিলেন নিজের দিকে।


তবে সে হিসেব শেষ, তিনি দ্য ডেইলি ওয়াদা নামে ইংরেজি সংবাদপত্রের সংবাদ মাধ্যমে সম্পাদক পদে যোগ দিয়েছেন। নিজের সোশ্যাল হ্যান্ডেলে বিষয়টি জানালেন নিজেই। লিখেছেন, ‘আমি একটি নতুন ইংরেজি সংবাদপত্র, দ্য ডেইলি ওয়াদা-এর সম্পাদক হিসেবে যোগদান করেছি। আপনাদের দোয়া এবং আশীর্বাদ কামনা করছি।’


নতুন সরকার গঠনের পর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ বিলুপ্ত হয়েছে। কার্যক্রম বন্ধ করা হয়েছে প্রধান উপদেষ্টার ফেসবুক পেইজেরও। প্রজ্ঞাপন দিয়ে বিষয়টি জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

    শেয়ার করুন: