প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় স্বাস্থ্য

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ৪ পদের আবেদনকারীদের নথি জমার নির্দেশ

অনলাইন ডেস্কপ্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ১২:৩০
বিসিএস স্বাস্থ্য ক্যাডারের ৪ পদের আবেদনকারীদের নথি জমার নির্দেশ

ছবিঃ আগামীর সময়

বিসিএস স্বাস্থ্য ক্যাডারের বিভিন্ন পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে অনলাইনে আবেদনকারী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র ও আবেদনপত্র (BPSC Form-D) জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (বিপিএসসি)। মঙ্গলবার (৩১ মার্চ) এ নির্দেশনা দেওয়া হয়েছে এক বিজ্ঞপ্তিতে।

বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের অধ্যাপক (৩য় গ্রেড), সহযোগী অধ্যাপক (৪র্থ গ্রেড), সিনিয়র কনসালট্যান্ট (৫ম গ্রেড) ও সহকারী অধ্যাপক (৬ষ্ঠ গ্রেড) পদের প্রার্থীদের আগামী ২ থেকে ৮ এপ্রিল তারিখের মধ্যে প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে। সরকারি ছুটির দিন ছাড়া প্রতি কার্যদিবসে সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে এই কাগজপত্র সরাসরি বা ডাকযোগে ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত পিএসসি সচিবালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের (ক্যাডার) কাছে পৌঁছাতে হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

পিএসসি জানায়, প্রার্থীদের কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা বিপিএসসি ফরম-ডি-এর সঙ্গে প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তার সত্যায়িত ৩ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, প্রবেশপত্রের সত্যায়িত কপি এবং অর্জিত সব শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত ফটোকপি যুক্ত করতে হবে। এ ছাড়া বয়স প্রমাণের জন্য এসএসসি বা সমমানের সনদের কপি (এফিডেভিট গ্রহণযোগ্য নয়), জাতীয় পরিচয়পত্র, বিএমডিসির ইস্যু করা হালনাগাদ রেজিস্ট্রেশন ও ইকুইভ্যালেন্স সনদ (প্রযোজ্য ক্ষেত্রে) এবং অভিজ্ঞতার বিস্তারিত প্রমাণপত্র জমা দিতে হবে।

আর বিশেষ কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা সনদ, প্রতিবন্ধী সনদ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বা তৃতীয় লিঙ্গের পক্ষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সত্যায়িত সনদপত্র জমা দেওয়া বাধ্যতামূলক।

কোনো প্রার্থী বর্তমানে সরকারি বা স্বায়ত্তশাসিত সংস্থায় কর্মরত থাকলে নিয়োগকারী কর্তৃপক্ষের ছাড়পত্র অবশ্যই জমা দিতে হবে, অন্যথায় তিনি মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন না বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

আর নির্দিষ্ট সময়ের মধ্যে কাগজপত্র জমাদানে ব্যর্থ হলে আবেদনকারীর প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে। এ ছাড়া আবেদনপত্রে কোনো তথ্য ভুল প্রমাণিত হলে বা প্রয়োজনীয় নথির ঘাটতি থাকলে নিয়োগ প্রক্রিয়ার যেকোনো পর্যায়ে আইনি ব্যবস্থাসহ প্রার্থিতা বাতিল করা হতে পারে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

পিএসসিবিসিএস স্বাস্থ্য ক্যাডার
    শেয়ার করুন:
    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    মরুপ্রান্তরে যে নারী লিখেছিলেন জীবনের মহাকাব্য

    ০৭ মে ২০২৬, ২২:২৯

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    চট্টগ্রামে যুবককে গুলি করে খুন, শিশু গুলিবিদ্ধ

    চট্টগ্রামে যুবককে গুলি করে খুন, শিশু গুলিবিদ্ধ

    ০৮ মে ২০২৬, ০০:৩৭

    রূপপুরের ‘বালিশ-কাণ্ড’ : বাড়তি টাকা ফেরত নিতে সুপারিশ

    রূপপুরের ‘বালিশ-কাণ্ড’ : বাড়তি টাকা ফেরত নিতে সুপারিশ

    ০৭ মে ২০২৬, ২৩:১৬

    গুম মামলা দিয়ে হয়রানির অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

    গুম মামলা দিয়ে হয়রানির অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

    ০৭ মে ২০২৬, ২২:২৪

    advertiseadvertise