আগামীর সময়

হাসপাতালে আরও ১২ জন, দুই মাসে ডেঙ্গু আক্রান্ত ১৪৫১

হাসপাতালে আরও ১২ জন, দুই মাসে ডেঙ্গু আক্রান্ত ১৪৫১

সংগৃহীত ছবি

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে আরও ১২ জন হাসপাতালে ভর্তি। কারো মৃত্যু নেই। মঙ্গলবার ডেঙ্গু বিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) একজন। চট্টগ্রাম বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) চারজন। ঢাকা বিভাগে তিনজন। ঢাকা উত্তর সিটি করপোরেশনের তিনজন ও রাজশাহী বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) একজন রয়েছেন।

এই সময় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১৫ জন ডেঙ্গু রোগী। চলতি বছর এ নিয়ে হাসপাতাল থেকে ১ হাজার ৩৭৩ জন ছাড়পত্র পেলেন। তবে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ৪৫১ জন, যার ৬৪ শতাংশ পুরুষ ও ৩৬ শতাংশ নারী। এ বছর ডেঙ্গুতে চারজনের মৃত্যু হয়েছে।

২০২৫ সালে মোট ডেঙ্গু আক্রান্ত এক লাখ দুই হাজার ৮৬১ জন। মৃত্যু হয় মোট ৪১৩ জনের। ২০২৪ সালে মোট ডেঙ্গু আক্রান্ত এক লাখ এক হাজার ২১৪ জন। মৃত্যু হয় মোট ৫৭৫ জনের। আর ২০২৩ সালে মৃত্যু হয় ডেঙ্গু আক্রান্ত এক হাজার ৭০৫ জনের। হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

    শেয়ার করুন: