আগামীর সময়

সাংবাদিকদের সমাজকল্যাণ মন্ত্রী

ফ্যামিলি কার্ডের নামে কেউ টাকা চাইলে পুলিশে দিন

ফ্যামিলি কার্ডের নামে কেউ টাকা চাইলে পুলিশে দিন

ফাইল ছবি

নারী, শিশু ও সমাজকল্যাণ মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, একটি মহল কার্ড করার নামে নিরীহ মানুষদের কাছ থেকে টাকা নিচ্ছে বলে খবর পাচ্ছি। তারা প্রতারণা করছে। এই কার্ড সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। কোনো টাকার প্রয়োজন নেই। কেউ টাকা চাইলে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন।


আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে ধানমন্ডিতে নিজ বাসায় সাংবাদিকদের কাছে এ কথা বলেন সমাজকল্যাণমন্ত্রী।

ডা. জাহিদ বলেন, আমরা খবর পেয়েছি রাজধানীর কড়াইল বস্তি, ময়মনসিংহে একটি চক্র ফ্যামিলি কার্ড করার নামে টাকা দাবি করছে। আমরা স্পষ্ট করে বলেছি— এই কার্ড করতে কোনো টাকা লাগবে না। কেউ এমনটা করলে তাহলে আইনশৃঙ্খলা বাহিনী, স্থানীয় প্রশাসন, গণমাধ্যমকে জানাতে বলব।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এটা ইউনিভার্সেল কার্ড। এখানে কোনো ধরনের ভুল করার সুযোগ নেই। এখানে দলীয় লোকদের কোনো সম্পৃক্ততারও সুযোগ নেই। সরকারি কর্মকর্তা, কর্মচারীদের মাধ্যমে এটি তালিকাভুক্ত করা হবে৷ ওয়ার্ড পর্যায়ে একজন প্রথম শ্রেণির কর্মকর্তা এটি তদারকি করবেন। এখানে কাউকে ইচ্ছাকৃতভাবে বাদ দেয়ার কিংবা বাড়তি যুক্ত করারও সুযোগ নেই। এখানে সবাইকেই যুক্ত করা হবে।

ডা. জাহিদ বলেন, হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবৃত্ত এই শ্রেণির মানুষ সবার আগে কার্ড পাবেন। মধ্যবিত্ত ও উচ্চবিত্ত পরিবারের নারীরাও কার্ড পাবেন। স্বাভাবিকভাবেই তারা পরে পাবেন। সবচেয়ে ভারনাবল ৪০শতাংশ মানুষ সবার আগে পাবেন।



    শেয়ার করুন: