আজ বাংলাদেশের মুক্তির দিন: প্রধান উপদেষ্টা

সংগৃহীত ছবি
'আজ মহা আনন্দের দিন, নতুন বাংলাদেশের জন্মদিন'। গুলশান মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেয়ার পর এভাবেই উচ্ছ্বাস জানান অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
তিনি বলেন, 'আজকে থেকে আমরা প্রতিটি পদে নতুন বাংলাদেশ সৃষ্টি করার সুযোগ পেলাম। আজকে জন্মদিন পালন করি আমরা সারাদিনব্যাপী। সবাই উৎসব করি এবং নিশ্চিন্তে গণভোট দেবেন।'
মেয়ে দিনা ইউনূসকে নিয়ে সকাল ১০টার দিকে ভোট দিতে আসেন প্রধান উপদেষ্টা। এরপর দেশবাসীর উদ্দেশে বলেন, 'প্রার্থীদের ভোট গুরুত্বপূর্ণ। গণভোট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সবাইকে আহ্বান জানাচ্ছি, গণভোটে অংশ নেয়ার জন্য, যাতে করে নতুন বাংলাদেশ গড়তে পারি।'
জাতি আজ দুঃস্বপ্নময় অতীতকে সম্পূর্ণরূপে বর্জন করেছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, 'আজ বাংলাদেশের সবার জন্য আনন্দের দিন। মুক্তির দিন। আমাদের দুঃস্বপ্নের অবসান, নতুন স্বপ্নের শুরু। সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। ঈদ মোবারক।’

