আগামীর সময়

স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দেবে সরকার

জুলাইযোদ্ধাদের দায়মুক্তি দেবে সরকার

সংগৃহীত ছবি

চব্বিশের গণঅভ্যুত্থানের জুলাইযোদ্ধাদের ‘দায়মুক্তি’ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (২৪ মার্চ) সকালে জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠকের আগে সাংবাদিকদের তিনি এ কথা বলেছেন।

‘অন্তর্বর্তী সরকারের আমলে যে ১৩৩টি অধ্যাদেশ জারি করা হয়েছে, তা পর্যালোচনা হবে। ৩০ কর্মদিবসের মধ্যে বিষয়গুলোর ফয়সালা করতে হবে। কোনো অধ্যাদেশ দ্রুত সময়ে আইন বাস্তবায়ন করা হবে, আর কোনোটি ধীরে ধীরে বাস্তবায়ন করা হবে। জুলাই গণঅভ্যুত্থানের জনআকাঙ্ক্ষা ধারণ করেই সিদ্ধান্ত নেওয়া হবে’— যোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য, ‘জুলাইযোদ্ধাদের ইনডেমনিটি দেওয়া হয়েছে, সেটি আমরা গ্রহণ করব। বিগত সরকারের আমলে বিভিন্ন প্রতিষ্ঠানের নামকরণ করা হয়েছিল, সবগুলো পরিবর্তনের বিষয় নিয়েও আলোচনা হবে।’

    শেয়ার করুন: