আগামীর সময়

শেষ কর্মদিবসে নিজ কার্যালয়ে বিদায়ী ভাষণ দিলেন প্রধান উপদেষ্টা

শেষ কর্মদিবসে নিজ কার্যালয়ে বিদায়ী ভাষণ দিলেন প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের শেষ কর্মদিবস ছিল আজ। প্রায় দেড় বছরের মতো দায়িত্ব পালন শেষে কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বিদায়ী ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টা।


সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যমুনায় তিনি বিদায়ী ভাষণ দেন বলেন।


প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে। ভাষণ শেষে প্রধান উপদেষ্টা তার কার্যালয়ে কর্মরত সবার সঙ্গে ফটোসেশনে অংশ নেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হতে যাচ্ছে।


এ দিকে ত্রয়োদশ সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য ও মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান ঘিরে প্রস্তুত সংসদ ভবন এলাকা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় সংসদ ভবনের নির্ধারিত কক্ষে হতে যাচ্ছে ত্রয়োদশ জয়ী ২৯৭ এমপির শপথ। এর মধ্যে দিয়ে দেশে গঠিত হনে নতুন সরকার।


এর আগে ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ভূমিধস জয় পায় বিএনপি। ফল অনুযায়ী, ২৯৯ আসনের মধ্যে বিএনপি ও তাদের সমর্থিত জোটের প্রার্থীরা ২১৩টি আসনে বিজয়ী হয়েছেন।


অন্যদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামী–সমর্থিত জোট পেয়েছে মোট ৭৭টি আসন। এর মধ্যে জামায়াতে ইসলামী এককভাবে ৬৮টি, এনসিপি ৬টি এবং খেলাফত মজলিস ৩টি আসনে জয়লাভ করেছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থীরা ৮টি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন প্রার্থী বিজয়ী হয়েছেন।



    শেয়ার করুন: