আগামীর সময়

নোয়াবের ঘোষণা

সংবাদপত্রে ঈদের ছুটি ৫ দিন

সংবাদপত্রে ঈদের ছুটি ৫ দিন

গ্রাফিক্স: আগামীর সময়

বহুল প্রতীক্ষার পর ছুটির ঘোষণা পেল সংবাদকর্মীরা। এবারের ঈদুল ফিতরে সংবাদপত্রের জন্য ৫ দিন ছুটি ঘোষণা করেছে নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)। মঙ্গলবার দেওয়া বিজ্ঞপ্তিতে ছুটির সময়সীমা নিশ্চিত করল সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নোয়াবের নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুসারে গণমাধ্যমে আগামী ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত ঈদুল ফিতরের ছুটি থাকবে। সে হিসাবে ২০ থেকে ২৪ মার্চ পর্যন্ত কোনো সংবাদপত্র প্রকাশিত হবে না।

    শেয়ার করুন: