আগামীর সময়

রাষ্ট্রদূত হচ্ছেন তিন সেনা কর্মকর্তা

রাষ্ট্রদূত হচ্ছেন তিন সেনা কর্মকর্তা

সংগৃহীত ছবি

তিনজন সেনা কর্মকর্তাকে প্রেষণে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিতে তাদের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করেছে সরকার। এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন আজ বুধবার (৪ মার্চ) জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের জন্য যাদের প্রেষণে পাঠানো হয়েছে তারা হলেন—সশস্ত্র বাহিনী বিভাগের সাবেক প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান, ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল মো. জাহাঙ্গীর আলম এবং মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) সাবেক কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. নাসিম।

    শেয়ার করুন: