আগামীর সময়

বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ হচ্ছেন নাহিদ

বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ হচ্ছেন নাহিদ

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা হচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বিরোধীদলীয় চিফ হুইপ হচ্ছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংসদ সদস্যদের শপথ শেষে এমন সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।

এছাড়া, বিরোধীদলীয় উপনেতা হচ্ছেন কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জামায়াতে নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

গাইবান্ধা জেলার জামায়াতের আমির ও গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুল করিম বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, শিগগিরই ১১ দলীয় জোটের যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হবে।

    শেয়ার করুন: