কৃষক কার্ড বিতরণ কবে জানালেন তথ্যমন্ত্রী

সংগৃহীত ছবি
বিএনপি দল নির্বাচনে আগে জনগণের সাথে প্রতিশ্রুতি দিয়েছিলেন ফ্যামিলি কার্ডের তবে এর সঙ্গে ছিলো কৃষক কার্ড। যে কথা সেই কাজ যেন আজ বাস্তবায়নে সরকার। তাই তো তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন জানালেন সেই কথা,
তিনি বললেন, দেশের সকল কৃষকদের নানা সুবিধার আওয়তায় আনতে শিগ্রই ফ্যামিলি কার্ডের মতো কৃষি কার্ডও বিতরণ করা হবে।
আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে কৃষক কার্ড নিয়ে বৈঠকের পর মন্ত্রী এ কথা বলছিলেন।
তথ্যমন্ত্রী বলছিলেন, মূলত আমাদের কৃষকদের একটা স্মার্ট কার্ড দেওয়া এবং স্মার্ট কার্ড দেওয়ার ক্ষেত্রে একটি ফ্যামিলি কার্ড নিয়ে আমরা আলাপ করছি। নীতিগতভাবে এটা আমাদের বহু আগের সিদ্ধান্ত। ইনশাআল্লাহ, যত দ্রুত সম্ভব আমরা ফ্যামিলি কার্ডের মতোই কৃষক কার্ডের পাইলট প্রজেক্টে শুরু করতে যাচ্ছি।
ঈদের আগে কি কৃষক কার্ড বিতরণ শুরু হবে- এমন বিষয়ে জানতে চাইলে মন্ত্রী এ বিষয়ে বললেন, সময়টা এই মুহূর্তে বলা যাচ্ছে না। কারণ, সময়ের সঙ্গে তো প্রস্তুতির অনেক বিষয় জড়িত। তবে, আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশ এবং তার পরামর্শ হচ্ছে যত দ্রুত সম্ভব এটা করা যায়।
এই কার্ড পেলে একজন কৃষকের কী ধরণের সুবিধা পাবেন এমন প্রশ্নে মন্ত্রী বললেন, এই কার্ডটা পেলে একজন কৃষকের উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব ধরনের সুযোগ-সুবিধা পাবেন। মন্ত্রী একজন কৃষকের ফসল চাষে উদাহরণ দিতে গিয়ে বললেন,
যেমন ধরেন, তার জন্য কৃষি জ্ঞান, কৃষি যন্ত্রপাতি সহজলভ্য করা। তাকে সার, কীটনাশক, বীজ, সব কৃষি উপকরণ- যে কোনো ধরনের সহযোগিতা তাকে করা। সবচাইতে বড় কথা হচ্ছে, এই কার্ডের মাধ্যমে খুব একটা স্মার্ট পদ্ধতিতে বাজারের পরিস্থিতি, উৎপাদনের পরিস্থিতি, আবহাওয়ার পরিস্থিতি- সবটাই কিন্তু তখন একটা ধারণার মধ্যে আসবে। যে ধারণার ওপরে ভর করে আমরা একটা সঠিক পরিকল্পনা করতে পারবো।
কত কৃষককে কার্ড দেওয়ার পরিকল্পনা আছে- জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, সব কৃষকদের দেবো। পরিসংখ্যানে যত কৃষক উল্লেখ আছে। অবশ্যই পাইলট প্রজেক্টে সবাইকে নিতে পারবো না। পাইলট প্রজেক্টের মাধ্যমে আমরা ধীরে ধীরে শুরু করবো।

