আগামীর সময়

আগের পেশায় ফিরে যাবেন প্রধান উপদেষ্টা: আলী রীয়াজ

আগের পেশায় ফিরে যাবেন প্রধান উপদেষ্টা: আলী রীয়াজ

সংগৃহীত ছবি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যপক মুহাম্মদ ইউনূস আগের পেশায় ফিরে যাবেন বলে জানিয়েছেন তার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ।


আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

আলী রীয়াজ বলেন, প্রধান উপদেষ্টা অধ্যপক মুহাম্মদ ইউনূস ভবিষ্যতে তার আগের পেশায় ফিরে যাবেন। এ জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি।

অধ্যাপক আলী রীয়াজ আরও বলেন, বাংলাদেশের নাগরিকরা অত্যন্ত সুস্পষ্ট এবং দ্বিধাহীনভাবে জুলাই জাতীয় সনদের সংবিধান সংস্কারের প্রস্তাব সমূহের অনুকূলে তাদের রায় দিয়েছেন। এই রায় থেকে এটা স্পষ্ট, বাংলাদেশের নাগরিকদের বৃহদাংশ আর পুরনো ব্যবস্থায় ফিরে যেতে বা স্থিতাবস্থা রাখতে চান না। তারা চান পরিবর্তন, রাষ্ট্রব্যবস্থায় সংস্কার।

আলী রীয়াজ বলেন, গণভোটে দেওয়া জনগণের রায়কে কেবল সংখ্যার বিবেচনায় দেখলেই হবে না। জনগণের এই রায় হচ্ছে ২০২৪ সালের আগস্টের গণঅভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছেন, যারা আহত হয়েছেন, যারা অকুতোভয়ে লড়াই করেছেন, তারা আমাদের ওপর যে দায়িত্ব অর্পণ করেছেন, তার স্বীকৃতি।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলো যেভাবে অঙ্গীকার করেছে তারা সেভাবে কাজ করবে আমার বিশ্বাস এবং তারা জনরায়ের দুইটি বিষয় দেখবেন। গণতান্ত্রিক উত্তোরণের পথ অনেক কঠিন, শুধু ঐকমত্য থাকলে তা উতরে যাওয়া সম্ভব।

বিএনপি প্রসঙ্গে আলী রীয়াজ বলেন, রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপি দেশের নানা সময়ে বিশেষ বিশেষ সংস্কারের কাজে অগ্রণী ভূমিকা পালন করেছে। ভবিষ্যতেও সেভাবে ভূমিকা রাখবে আশা করি।

সংস্কারের বিষয়েও কথা বলেন ,১৮০ দিন সময়ের মধ্য উচ্চ কক্ষের বিষয়টি শেষ করতে হবে।

    শেয়ার করুন: