আগামীর সময়

সৌদিসহ ৪ দেশের কূটনীতিকদের সঙ্গে পররাষ্ট্রসচিবের বৈঠক

সৌদিসহ ৪ দেশের কূটনীতিকদের সঙ্গে পররাষ্ট্রসচিবের বৈঠক

প্রতীকী ছবি

ইরানসহ মধ্যপ্রাচ্যে বিরোধপূর্ণ পরিস্থিতি। নিহত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এসব দেশে আছেন প্রবাসী বাংলাদেশিরা। এই পরিস্থিতিতে ঢাকায় নিযুক্ত চার দেশের প্রতিনিধির সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।

রোববার (১ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক হয়। ঢাকার সৌদি আরব, কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রসচিব। সূত্র জানায়, চার দেশের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় এসব দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তার বিষয়টিও তুলে ধরেন আসাদ আলম সিয়াম।

এর আগে গত শনিবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে জরুরি বৈঠক ডাকা হয়। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং পররাষ্ট্রসচিব উপস্থিত ছিলেন।


বৈঠকে মধ্যপ্রাচ্যের উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা করা হয়। বৈঠককালে তারা তেহরানে অবস্থিত বাংলাদেশ মিশনের প্রধানের সঙ্গেও টেলিফোনে আলোচনা করেন।

    শেয়ার করুন: