আগামীর সময়

আইজিপি বাহারুলের পদত্যাগের গুঞ্জন

আইজিপি বাহারুলের পদত্যাগের গুঞ্জন

সংগৃহীত ছবি

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম পদত্যাগ করছেন বলে গুঞ্জন উঠেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানান, এমন একটি খবর শুনেছি।

এ বিষয়ে যোগাযোগ করা হলে আইজিপি বাহারুল আলম সংবামাধ্যমকে বলেন, যারা বলছে তাদের কাছে শোনেন। আমি কিছু বলতে পারবো না।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন প্রশাসনিক পদে ব্যাপক রদবদল আসে। এরই ধারাবাহিকতায় ওই বছরের ২১ নভেম্বর আইজিপি হিসেবে নিয়োগ পান বাহারুল আলম।

তিনি ২০২০ সালে পুলিশের চাকরি থেকে অবসরে যান। অন্তর্বর্তী সরকার তাকে আইজিপি হিসেবে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছিল। সে হিসাবে চলতি বছরের ২১ নভেম্বর তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা।

    শেয়ার করুন: