আগামীর সময়

নির্বাচন সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক হয়েছে: টিআইবি

নির্বাচন সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক হয়েছে: টিআইবি

সংগৃহীত ছবি

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) জানিয়েছে, সদ্য অনুষ্ঠিত সংসদ নির্বাচন গ্রহণযোগ্য মাত্রায় সুষ্ঠু, প্রতিযোগিতামূলক, অংশগ্রহণমূলক ও অন্তর্ভুক্তিমূলক হয়েছে।

ত্রয়োদশ সংসদ নির্বাচন প্রক্রিয়া ও হলফনামা ভিত্তিক পর্যবেক্ষণে এসব কথা বলেছে সংস্থাটি।

আজ সোমবার রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব পর্যবেক্ষণ তুলে ধরা হয়। সেখানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সংস্থাটির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।

সংবাদ সম্মেলনে বলা হয়, সার্বিকভাবে নির্বাচন গ্রহণযোগ্য মাত্রায় সুষ্ঠু, অংশগ্রহণমূলক, প্রতিযোগিতামূলক এবং অন্তর্ভুক্তিমূলক হলেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দল ও প্রার্থীরা অনেক ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনে পরিপূর্ণ সফল হয়নি। ৯৯ শতাংশ প্রার্থী আচরণবিধির ৫৮ বিষয়ের মধ্যে কোনো না কোনোটি লঙ্ঘন করেছেন।


আরও পড়ুন>> শতকোটি টাকার মালিক ১৩ এমপি, কোটিপতি ২৩৬: টিআইবি



    শেয়ার করুন: