আগামীর সময়

রমজানে অফিস সময় নির্ধারণ

রমজানে অফিস সময় নির্ধারণ

ফাইল ছবি

আসন্ন রমজানকে ঘিরে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে অফিস সময় নির্ধারণ করা হয়েছে।


বৃহস্পতিবার বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।


প্রেস সচিব জানান, বৈঠকে রমজানের কর্মঘণ্টা সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা নির্ধারণ করা হয়েছে।


প্রসঙ্গত, জ্যোতির্বিজ্ঞানীদের প্রাথমিক গণনা অনুযায়ী, ২০২৬ সালে রমজান মাস ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে শুরু হতে পারে। তবে চূড়ান্ত তারিখ নির্ভর করবে চাঁদ দেখার ওপর।


দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিজ ডিপার্টমেন্টের (আইএসিএডি) হিজরি পঞ্জিকা অনুযায়ী, মধ্যপ্রাচ্যে রমজান শুরু হতে পারে ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে। তবে ১৮ ফেব্রুয়ারি প্রথম রোজা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। বাংলাদেশে সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর রোজা শুরু হয়।

    শেয়ার করুন: