শপথ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতি

সংগৃহীত ছবি
মন্ত্রীসভার শপথ অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার বিকাল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় উপস্থিত হন তিনি। এর পরপরই অনুষ্ঠানে যোগ দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
আজ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মন্ত্রীসভার সদস্যরা শপথ নেবেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভাকে শপথ বাক্য পাঠ করাবেন।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র চেয়ারম্যান তারেক রহমানকে সর্বসম্মতিক্রমে সংসদীয় দলের নেতা ও নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়। আজ মঙ্গলবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভার জন্য ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রীর নাম ঘোষণা করা হয়েছে। মন্ত্রী হিসেবে মনোনীতদের মধ্যে ২৩ জন সংসদ সদস্য এবং দুজন টেকনোক্র্যাট রয়েছেন।

