আগামীর সময়

মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা

মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা

সংগৃহীত ছবি

মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের অফিসে উপস্থিতি থাকা নিয়ে কেবিনেটের নতুন আদেশ জারি করা হয়েছে। এতে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময় অনুযায়ী অফিসে উপস্থিতি ও প্রস্থান সংক্রান্ত আদেশ দেওয়া হয়েছে

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের সংস্থাপন অধিশাখার উপসচিব খন্দকার মনোয়ার মোর্শেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ এবং সচিবালয় নির্দেশমালা, ২০২৪-এর ৮৬ সংখ্যক নির্দেশ মোতাবেক সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীর নির্ধারিত সময় অনুযায়ী অফিসে উপস্থিতি ও প্রস্থানের বাধ্যবাধকতা রয়েছে।

উল্লিখিত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং তার অধীন দপ্তর ও সংস্থাকে এ বিষয়ে নির্দেশনা দেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

মাঠ পর্যায়ের সব অফিসের কর্মকর্তা/কর্মচারীদেরকে সাপ্তাহিক বা অন্যান্য ছুটির দিনে স্ব স্ব কর্তৃপক্ষের অনুমতি গ্রহণক্রমে কর্মস্থল ত্যাগ করতে হবে বলেও অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।

    শেয়ার করুন: