সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
অনলাইন ডেস্ক

সংগৃহীত ছবি
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।
আজ সোমবার সেনাসদরে তাদের মধ্যে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়, যা বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়েছে।
এ সময় তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে প্রতিরক্ষা সহায়তা বৃদ্ধির বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

