যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার
খবর: বাসস

সংগৃহীত ছবি
মাত্র একটি সংসদীয় আসন ব্যতীত সারাদেশ একযোগে চলছে ভোট গ্রহণ। রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় স্থাপিত অস্থায়ী পর্যবেক্ষণ কক্ষ থেকে এই ভোটদানের সার্বিক চিত্র পর্যবেক্ষণ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
আজ (১২ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।
এর আগে রাজধানীর গুলশান মডেল হাই স্কুল কেন্দ্রে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের ভোট প্রদান করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আজ সকাল সাড়ে সাতটায় শুরু হওয়া ভোট চলবে বিকাল সাড়ে চারটা পর্যন্ত।

