আগামীর সময়

শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের মন্ত্রী

শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের মন্ত্রী

সংগৃহীত ছবি

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় পৌঁছেছেন আহসান ইকবাল। তিনি পাকিস্তানের পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগ বিষয়ক ফেডারেল মন্ত্রী।


মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকায় তার আগমনের তথ্য জানিয়েছে দেশ‌টির ঢাকার হাইক‌মিশন। হাইকমিশন সূত্রে জানা যায়, পা‌কিস্তানের পরিকল্পনা, উন্নয়ন ও বিশেষ উদ্যোগ বিষয়ক ফেডারেল মন্ত্রী আহসান ইকবাল ঢাকায় পৌঁছেছেন। তি‌নি বাংলা‌দে‌শের নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দেবেন।


এর আগে তিনি ঢাকায় পৌঁছালে বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব ও পশ্চিম) ড. মো. নজরুল ইসলাম এবং ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।

    শেয়ার করুন: