আগামীর সময়

কমতে পারে ঢাকার তাপমাত্রা

কমতে পারে ঢাকার তাপমাত্রা

সংগৃহীত ছবি

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় দিনের তাপমাত্রা কমতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ বৃহস্পতিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আকাশ পরিষ্কার এবং শুষ্ক থাকতে পারে আবহাওয়া। পাশাপাশি উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

সেই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এদিকে সকার ৬টায় ঢাকায় তাপমাত্রা রেডর্ক করা হয়েছে ১৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮২ শতাংশ।

    শেয়ার করুন: