আগামীর সময়

ঢাকায় ৫০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস

ঢাকায় ৫০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস

প্রতীকী ছবি

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ ঝড় ও বজ্রবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রবিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার দেওয়া পূর্বাভাসে এ তথ্য বলা হয়েছে।

এতে বলা হয়েছে, ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, আজ পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাসহ অস্থায়ীভাবে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ো বাতাস প্রবাহিত হতে পারে। এছাড়া আজ দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে।

রবিবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৭৯ শতাংশ। গতকালের সর্ব্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

    শেয়ার করুন: