আগামীর সময়

আরও ১ হাজার ২০২ রাজনৈতিক মামলা প্রত্যাহার

আরও ১ হাজার ২০২ রাজনৈতিক মামলা প্রত্যাহার

আওয়ামী সরকারের আমলে করা রাজনৈতিক হয়রানিমূলক আরও ১ হাজার ২০২টি মামলা প্রত্যাহার করেছে সরকার। এর আগে ১ হাজার ৬টি মামলা প্রত্যাহার করা হয়েছিল।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বিগত ফ্যাসিস্ট সরকারের আমলের ১৭ বছর যাবত বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক হয়রানিমূলক আরও ১২০২টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে।’

    শেয়ার করুন: