প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্লেষণ

যুদ্ধে হুতিদের সম্পৃক্ততা নৌপরিবহনের জন্য নতুন হুমকি!

সিএনএনপ্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ১৯:২১
যুদ্ধে হুতিদের সম্পৃক্ততা নৌপরিবহনের জন্য নতুন হুমকি!

সংগৃহীত ছবি

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে হুতিদের সম্পৃক্ততা অঞ্চলটির তেল রপ্তানি ও সামুদ্রিক বাণিজ্যকে আরও বড় ঝুঁকির মুখে ফেলতে পারে।

হরমুজ প্রণালী ইতোমধ্যে প্রায় এক মাস ধরে কার্যত বন্ধ রয়েছে। এখন হুতিরা আরেকটি গুরুত্বপূর্ণ জলপথ—বাব আল-মান্দেব প্রণালীকে হুমকির মুখে ফেলতে পারে, যা লোহিত সাগরকে ভারত মহাসাগরের সঙ্গে যুক্ত করে।

‘বাব আল-মান্দেব’ শব্দের অর্থ ‘অশ্রুর দ্বার’, কারণ এই প্রণালিতে নৌচলাচল বেশ কঠিন। সবচেয়ে সরু অংশে এর প্রস্থ মাত্র ২৯ কিলোমিটার।

মার্কিন জ্বালানি তথ্য প্রশাসনের (ইআইএ) তথ্য অনুযায়ী, ২০২৩ সালের প্রথম ১১ মাসে এই প্রণালী দিয়ে তিন কোটি টনেরও বেশি প্রাকৃতিক গ্যাস পরিবাহিত হয়েছে। এছাড়া বিপুল পরিমাণ কনটেইনার পরিবহন এবং সমুদ্রপথে বাণিজ্যিক তেলের প্রায় ১২ শতাংশ এখান দিয়ে যায়।

গাজায় ৭ অক্টোবরের হামলার পর ইসরায়েলের সামরিক অভিযানের প্রেক্ষাপটে হুতিরা লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হামলা শুরু করে। গত নভেম্বর হামলা স্থগিত ঘোষণার আগে তারা ১০০টিরও বেশি জাহাজে আঘাত হানে।

এই হামলাগুলোর কারণে শত শত জাহাজকে আফ্রিকার কেপ অব গুড হোপ ঘুরে যেতে বাধ্য হতে হয়, ফলে যাত্রা সময় ও খরচ উভয়ই বেড়ে যায়।

হুতি তথ্য মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মানসুর সিএনএনকে জানিয়েছেন, এই গুরুত্বপূর্ণ জলপথ বন্ধ করে দেওয়া ‘সম্ভাব্য একটি বিকল্প’।

অন্যদিকে, ইরানের আধা-সরকারি তাসনিম নিউজকে এক সূত্র সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্র যদি হরমুজ প্রণালী পুনরায় চালু করার চেষ্টা করে, তাহলে ‘আরেকটি প্রণালী তাদের জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে’—এবং ইরান পরিস্থিতি আরও উত্তপ্ত করতে প্রস্তুত।

হরমুজ দিয়ে জাহাজ চলাচল কমে যাওয়ায় সৌদি আরব ইতোমধ্যে তাদের তেল রপ্তানির একটি অংশ পশ্চিম উপকূলের ইয়ানবু বন্দরে পাইপলাইনের মাধ্যমে সরিয়ে নিচ্ছে, যার দৈনিক সক্ষমতা প্রায় সাত মিলিয়ন ব্যারেল। এর ফলে লোহিত সাগরে ট্যাংকার চলাচল উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে।

ইরান যুদ্ধহুতি
১
ইরান যুদ্ধ শুরুর পর ইয়েমেন থেকে ইসরায়েলে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা

ইরান যুদ্ধ শুরুর পর ইয়েমেন থেকে ইসরায়েলে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা

ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে দাবি করেছে তেল আবিব। আজ শনিবার সকালে এ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় বলে জানায় দেশটির সেনাবাহিনী।মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।ইসরায়েলের সামরিক বাহিনী (আইডিএফ) জানায়, আজ শনিবার সকালের দিকে তারা ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে ছোড়া একটি ক্ষেপ...

বিস্তারিত পড়ুন...

    শেয়ার করুন:
    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    চট্টগ্রামে যুবককে গুলি করে খুন, শিশু গুলিবিদ্ধ

    চট্টগ্রামে যুবককে গুলি করে খুন, শিশু গুলিবিদ্ধ

    ০৮ মে ২০২৬, ০০:৩৭

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    পকেট ভরা টাকায়ও মেলে না পেট ভরার সবজি

    পকেট ভরা টাকায়ও মেলে না পেট ভরার সবজি

    ০৮ মে ২০২৬, ০০:৫৭

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    টি+১ স্যাটেলমেন্ট চালুসহ আধুনিকায়নে গুরুত্বারোপ

    টি+১ স্যাটেলমেন্ট চালুসহ আধুনিকায়নে গুরুত্বারোপ

    ০৮ মে ২০২৬, ০০:৫১

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    আসমানে কমছে, জমিনে বাড়ছে

    আসমানে কমছে, জমিনে বাড়ছে

    ০৮ মে ২০২৬, ০১:১০

    advertiseadvertise