‘চাঁদাবাজ ডটকম’ ওয়েবসাইট চালু করলেন পাটওয়ারী

সংগৃহীত ছবি
চাঁদাবাজি ঠেকাতে চাঁদাবাজি প্রতিরোধে ওয়েবসাইট চালুর প্রতিশ্রুতি দিয়েছিলেন ঢাকা-৮ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। শেষ পর্যন্ত এই প্রতিশ্রুতি পালন করেছেন বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের এই প্রতিদ্বন্দ্বী।
বুধবার (১১ ফেব্রুয়ারি) নাসীরুদ্দীন পাটওয়ারী নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।
পাটওয়ারী জানান, বহুল প্রতীক্ষিত chandabaaj.com ওয়েবসাইটটি এখন লাইভ হয়েছে। আপনার এলাকায় চাঁদাবাজির কোনো ঘটনা ঘটলে দেরি না করে উপযুক্ত তথ্য-প্রমাণসহ তাৎক্ষণিক রিপোর্ট করুন, যাতে অপরাধীরা চিহ্নিত হয় এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের পথ সহজ হয়।
তিনি বলেন, ওয়েবসাইটে বুধবার সন্ধ্যা পর্যন্ত সারা দেশ থেকে ৮টি রিপোর্ট জমা পড়েছে। এসব রিপোর্ট সংশ্লিষ্টরা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করবেন। আমরা যে স্বপ্নের বাংলাদেশ গড়তে চাই, সেখানে চাঁদাবাজদের কোনো ঠাঁই নেই।

