আগামীর সময়

কৃষক লীগের কেন্দ্রীয় সভাপতি গ্রেপ্তার

কৃষক লীগের কেন্দ্রীয় সভাপতি গ্রেপ্তার

সংগৃহীত ছবি

কর্মকাণ্ড নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শেখ মো. জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার (৮ মার্চ) মধ্যরাতে আদাবর থানা-পুলিশের এক বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান এ তথ্য জানান। তিনি বলেন, রাতে আদাবর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ মো. জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়।

তবে সুনির্দিষ্ট কোন মামলায় বা কোন অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানায়নি আদাবর থানা-পুলিশ।

প্রসঙ্গত, ২০১৯ সালে কৃষক লীগের দশম জাতীয় সম্মেলনে সভাপতির দায়িত্ব পেয়েছিলেন সমীর চন্দ। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর অক্টোবরে রাজধানীর বাড্ডা থেকে গ্রেপ্তার হন তিনি। পরে ওই বছরের ডিসেম্বরে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি করা হয় জাহাঙ্গীরকে।

    শেয়ার করুন: