জামায়াত একটি উগ্রবাদী দল: মির্জা ফখরুল

সংগৃহীত ছবি
বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,দল হিসেবে জামায়াত একটি উগ্রবাদী দল।তিনি বলেন,বর্তমানে তাদের উত্থানে এর পেছনে আ.লীগ দায়ী।
আজ শুক্রবার সকালে ঠাকুরগাঁওয়ের তাতীপাড়ার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এমন মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, ফ্যাসিস্ট শাসনের দীর্ঘ ১৫ বছরের শাসন ছিল দমনপীড়নমূলক শাসন।
তিনি বলেন যখনই গণতন্ত্র চাপা থাকে, তাকে যখন আটকে দেয়া হয়, তার যখন কণ্ঠ রুদ্ধ করা হয়, তখন অন্য উগ্রবাদী শক্তিগুলো মাথাচাড়া দিয়ে উঠে এবং সেটাই এদেশে হয়েছে। আজ যেটুকু উত্থান হয়েছে জামায়াতে ইসলামের, সেটা আ.লীগের কারণে। তাদের , বিরোধী দলকে ফাংশন করতে না দেয়া। তাদের ইনোসিয়েট করতে না দেয়া। তার কারণে এমন হয়েছে।
তিনি আরও বলেন, ইতোমধ্যে জনগণ তাদের রিজেক্ট করেছে। বিএনপি তিনভাগের ২ ভাগ মেজরিটি পেয়ে গেছে। জনগণ আবারও সুষ্ঠু সৎ ও কল্যাণমুখী রাজনীতির মধ্য দিয়ে সমস্ত অপপ্রবণতাগুলোকে রুখে দিতে সক্ষম হবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, বিএনপি নেতা বালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আফাজ উদ্দিন ভূঁইয়াসহ স্থানীয় নেতাকর্মীরা।

