‘এক মাঘে শীত যায় না’ ফেসবুকে সারজিস আলম

ফাইল ছবি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার অভিযোগ তুলেছেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। আজ শুক্রবার এক ফেসবুক পোস্টে তিনি একথা বলেন।
সারজিস লেখেন, ‘এখন পর্যন্ত পঞ্চগড়-১ আসনে প্রায় ৩০+ জায়গায় বিএনপির নেতাকর্মীরা আমাদের নেতাকর্মীদের উপর, তাদের বাড়িঘরে, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করেছে, হুমকি দিয়েছে। অনেকে পালিয়ে আছে। বিএনপি কি এখনো পুরনো কায়দায় প্রতিহিংসার রাজনীতি করতে চায় কিনা সেটা বিএনপিকে স্পষ্ট করতে হবে।’
তিনি আরও উল্লেখ করেন, ‘আমরা রাজনীতি করতে এসেছি। পুরনো নোংরা রাজনৈতিক কালচারগুলোকে পরিবর্তন করে নতুন রাজনীতি করতে এসেছি। ক্ষমতা চিরস্থায়ী কোন বিষয় নয়। যারা অতি উৎসাহী হয়ে এই কাজগুলো করছেন তাদেরকে সংশোধন হওয়ার আহবান করছি। অতীত থেকে শিক্ষা নেন। মনে রাখবেন, এক মাঘে শীত যায় না।’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে প্রার্থী ছিলেন সারজিস আলম। ভোটে ৮ হাজার ১২০ ভোটে বিএনপি প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমিরের কাছে হেরেছেন তিনি।
পঞ্চগড়-১ আসনে মোট ১৫৬টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। গণনা শেষে বিএনপির প্রার্থী ১ লাখ ৭৬ হাজার ১৬৯ ভোট পেয়ে বিজয় অর্জন করেন। প্রতিদ্বন্দ্বী সারজিস আলম পান ১ লাখ ৬৮ হাজার ৪৯ ভোট। মোট ভোটার সংখ্যা ছিল ৪ লাখ ৫৮ হাজার ৮০৭ জন।

