রুমিন ফারহানা
৩০ শতাংশ মানুষের প্রতিনিধিত্ব নেই, এটা মাথায় রেখেই সংসদে বসতে হবে
অনলাইন ডেস্ক

সংগৃহীত ছবি
‘এবার দেশের ৩০ শতাংশ মানুষের রিপ্রেজেন্টেশন (প্রতিনিধিত্ব) থাকবে না, এটা মাথায় রেখেই আমাদের সংসদে বসতে হবে।’ আজ মঙ্গলবার সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন রুমিন ফারহানা।
তিনি ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর আংশিক) আসন থেকে স্বতন্ত্র হিসেবে নির্বাচিত হয়েছেন। শপথগ্রহণের পর জাতীয় সংসদে এবার আওয়ামী লীগ নেই, এটাকে কীভাবে দেখেন জানতে চাইলে রুমিন ফারহানা বলেন, আগে সংসদে বিএনপি ছিল না, এখন আওয়ামী লীগ ও বাম দলগুলো নেই।
উল্লেখ্য, শুধু সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন রুমিন ফারহানা। সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসেবে শপথ নেননি তিনি।

