রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয়করণ করছে সরকার: নাহিদ
অনলাইন ডেস্ক

ফাইল ছবি
বাংলাদেশ ব্যাংক, দুদকসহ রাষ্ট্রের বড় বড় প্রতিষ্ঠানকে দলীয়করণ করছে সরকার। বিদেশি কূটনীতিকদের কাছে এমন অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
আজ বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত ইফতারে বিদেশি কূটনীতিকদের কাছে এমন অভিযোগ করেন নাহিদ।
‘জবাবদিহিতার অভাবে ঋণখেলাপীরা বিভিন্নভাবে সরকারে প্রভাব রাখছে। নির্বাচনে বিভিন্ন আসনে অনিয়ম হয়েছে’- অভিযোগ এনসিপি আহ্বায়কের।
গণভোটের আকাঙ্খা অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠনে সরকার ব্যর্থ হয়েছে উল্লেখ করে জুলাই সনদ অনুযায়ী দ্রুতই সংবিধান সংস্কার পরিষদ গঠনের আহ্বান জানালেন বিরোধী দলীয় চিফ হুইপ।

