আগামীর সময়

বাংলাদেশের মানুষ রাজনীতিতে ভুল করে না: মঈন খান

বাংলাদেশের মানুষ রাজনীতিতে ভুল করে না: মঈন খান

সংগৃহীত ছবি

সংসদ নির্বাচনে নরসিংদী-২ আসনে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। দলীয় সিদ্ধান্তে বিজয় মিছিল বর্জন করলেও স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মাঝে দেখা গেছে আনন্দ-উচ্ছ্বাস।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নির্বাচন-পরবর্তী প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তিনি সাংবাদিকদের বলেন, বাংলাদেশের মানুষ কখনও রাজনীতিতে ভুল করে না। দেশের কল্যাণে ও উন্নয়নে যারা কাজ করেছে, অতীতে যারা প্রমাণ করেছে, মানুষ সেই দলটিকে বিজয়ী করে দেশ চালনার দায়িত্ব দিয়েছে।

মঈন খান বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশকে আমরা উন্নয়নের দিকে নিয়ে যাব, বিশ্বের কাছে সম্মানজনক জায়গায় দেশকে প্রতিষ্ঠিত করব। আমরা রাজনীতি করি জনগণের জন্য, ক্ষমতার জন্য নয়।

বিএনপির এই নেতা বলেন, এবারের নির্বাচনে প্রমাণ হয়েছে বাংলাদেশের মানুষ বিএনপিকে ভালোবাসে। জনগণ আমাদের যে দায়িত্ব দিয়েছে, তা বিএনপি আগামী পাঁচ বছর সঠিকভাবে পালন করবে।

    শেয়ার করুন: