আগামীর সময়

শপথের পর সংসদীয় দলের সভা ডেকেছে বিএনপি

শপথের পর সংসদীয় দলের সভা ডেকেছে বিএনপি

সংগৃহীত ছবি

জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যদের শপথ অনুষ্ঠান শেষে সংসদীয় দলের সভা ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এ তথ্য নিশ্চিত করেন।

সালাহউদ্দিন আহমদ জানান, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথ অনুষ্ঠান শেষে বেলা সাড়ে ১১টায় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হবে। সংসদীয় দলের এই সভায় সংসদ নেতা নির্বাচন করা হবে। সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, ইনশাল্লাহ।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশন পরদিন শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে ২৯৯ আসনের মধ্যে ২৯৭টিতে বিজয়ী ব্যক্তিদের নামের গেজেট প্রকাশ করে।

মঙ্গলবার সকাল ১০টায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন নবনির্বাচিত ২৯৭ জন সংসদ সদস্যকে শপথ পড়াবেন। শপথ অনুষ্ঠান শেষে বিকালে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের মন্ত্রিসভার সদস্যরাও রাষ্ট্রপতির কাছে শপথ গ্রহণ করবেন।

    শেয়ার করুন: