বিএনপিকে অভিনন্দন জানাল সুইস দূতাবাস
অনলাইন ডেস্ক

ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) অভিনন্দন জানিয়েছে ঢাকার সুইজারল্যান্ড দূতাবাস। একই সঙ্গে সফলভাবে নির্বাচন পরিচালনার জন্য বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানিয়েছে দূতাবাস।
শনিবার দুপুরে ফেসবুক দেওয়া এক পোস্টে এ অভিনন্দন জানায় ঢাকাস্থ সুইরাজল্যান্ড দূতাবাস।
এতে বলা হয়, শান্তিপূর্ণ ও প্রতিযোগিতামূলক নির্বাচনী প্রক্রিয়া, ভোটারদের অংশগ্রহণ এবং জুলাই সনদের ওপর গণভোট পাস বাংলাদেশের জনগণের জন্য একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক এবং সমৃদ্ধ ভবিষ্যতের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
নতুন সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করে আরো বলা হয়—দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার জন্য সুইজারল্যান্ড দূতাবাস নতুন সরকারের সঙ্গে কাজ করার জন্য উন্মুখ।

