হাসনাতের অভিযোগ, তাকে পরাজিত করতে ষড়যন্ত্র চলছে
নিজস্ব প্রতিবেদক

হাসনাত আবদুল্লাহ
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াত জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন, তাকে পরাজিত করার ষড়যন্ত্র চলছে।
আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে দেবিদ্বার উপজেলার গোপাল নগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে এই অভিযোগ করেন তিনি।
ভোট দেওয়ার পর জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে হাসনাত সাংবাদিকদের বলেন, ‘বিজয়ে ব্যাপারে আশাবাদী। তবে আমাকে পরাজিত করত ষড়যন্ত্র চলছে। যারা জুলাই হত্যাকাণ্ডে জড়িত ছিল, তারা মাঠে সক্রিয় হয়ে উঠেছে। ভোটারদের ভয়-ভীতি দেখাচ্ছে।’
তবে সকাল থেকে ভোটাররা উৎসবমুখর পরিবশে ভোট দিতে কেন্দ্রে এসেছেন বলে জানান এনসিপির দক্ষিণাঞ্চলের এ মূখ্য সংগঠক। তিনি বলেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শাপলা কলির বিজয় নিশ্চিত হবে ইনশাআল্লাহ।

