আগামীর সময়

শত্রুর সঙ্গেও ন্যায়বিচার নিশ্চিত করা হবে: হাসনাত আবদুল্লাহ

শত্রুর সঙ্গেও ন্যায়বিচার নিশ্চিত করা হবে:  হাসনাত আবদুল্লাহ

সংগৃহীত ছবি

কুমিল্লা জেলা রিটার্নিং অফিসার কার্যালয় হতে নির্বাচনে বিজয়ী পেপার হাতে নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলার সময় কুমিল্লা-০৪ আসনে শাপলা কলি প্রতীকে নির্বাচিত হাসনাত আবদুল্লাহ বলেন,

আমি ৮০% ভোট পেয়ে পাশ করেছি। যেই বিশ হাজার মানুষ আমাকে ভোট দেয় নাই তাদের মন জয় করে এই দেবিদ্বারের সকল শ্রেণি পেশার মানুষের সাথে মিশে থাকব ইনশাআল্লাহ। আমি সমাজকে এমনভাবে সাজাতে চাই, যেখানে আমার শত্রুর প্রতিও যেন কেউ বেইনসাফি করতে পারবে না।

গতকাল শুক্রবার বিকালে কুমিল্লা টাউন হল মাঠে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এ্ সময় তিনি বলেন দেশকে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ চেষ্টা করে যাব।

হাসনাত আব্দুল্লাহ বলেন, গত ২৪ আগস্টের পর থেকে যেভাবে সাধারণ ছিলাম এখন আর সেটা থাকতে পারব না। এখন আমাদের কাঁধে দায়িত্ব এসেছে। এই সময়টুকুর মধ্যে আমরা অনেককে হারিয়েছি। আমাদের অনেক ভাই শহীদ হয়েছে, হাদী ভাই শহীদ হয়েছে। এখন আমাদের কাঁধে শহীদ পরিবারের দায়িত্ব আছে। আমরা সেভাবেই এগিয়ে যাব ইনশাআল্লাহ।


কুমিল্লা-৪ দেবিদ্বার আসনে জামায়াতের নেতৃত্বাধীন ১১দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ (শাপলা কলি প্রতীকে) ১১৬ কেন্দ্রের সবগুলিতেই জয় পেয়ে পেয়েছে।


অপরদিকে হাসনাত আবদুল্লাহর প্রতিদ্বন্দ্বি গণঅধিকার পরিষদের (ট্রাক প্রতীকের) প্রার্থী জসিম উদ্দিন ভোট শেষে ফেইসবুক লাইভে এসে ভোট বর্জনের ঘোষণা দেন। তবে জসিম উদ্দিন তার নিজের কেন্দ্রেই ৭৬৭ ভোটে হাসনাত আবদুল্লার কাছে পরাজিত হন।

    শেয়ার করুন: