আগামীর সময়

হাসনাত আব্দুল্লাহর প্রতিদ্বন্দ্বী জসিমের ভোট বর্জন

হাসনাত আব্দুল্লাহর প্রতিদ্বন্দ্বী জসিমের ভোট বর্জন

ফাইল ছবি

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি সমর্থিত ও গণঅধিকার পরিষদের ট্রাক মার্কার প্রার্থী জসিম উদ্দীন। এ আসনে তার অন্যতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে তিনি এ ঘোষণা দেন।

ফেসবুক লাইভে ভোট বর্জনের ঘোষণা দেন তিনি।

এদিকে, কুমিল্লা-৪ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন সাবেক সংসদ সদস্য মঞ্জুরুল আহসান মুন্সী ও তাঁর আপন চাচাতো ভাই এ এফ এম তারেক মুন্সী। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। মঞ্জুরুল মুন্সী দলের মনোনয়ন পেলেও ঋণখেলাপি আর হলফনামার তথ্য গোপনের ঘটনায় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রার্থিতা হারান। বিএনপির হাইকমান্ড মঞ্জুরুল মুন্সী ও তারেক মুন্সীকে ট্রাক প্রতীকের পক্ষে কাজ করার নির্দেশ দেওয়া হয়।

    শেয়ার করুন: