নিজ আসনের হাসপাতালে চিকিৎসা নেওয়ার প্রতিশ্রুতি রুমিন ফারহানার
অনলাইন ডেস্ক

ফাইল ছবি
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা নিজ সংসদীয় এলাকার উন্নয়নে ভোটারদের বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছেন।
আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে বিজয়নগর ও সরাইল উপজেলার বিভিন্ন স্থানে হওয়া জনসভায় তিনি পাবলিক ইউনিভার্সিটি, এলাকায় গ্যাস সরবরাহ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, পৌরসভা করাসহ বিভিন্ন পরিকল্পনার কথা উল্লেখ করেন।
বিজয়নগরের চান্দুরা ডাকবাংলো এলাকায় বক্তব্য রাখার সময় তিনি নিজের হাঁস প্রতীকের পক্ষে স্লোগান ধরেন।
জনসভায় বক্তব্য রাখতে গিয়ে নিজ এলাকার হাসপাতালে নিজের চিকিৎসা করার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, আমি সবার সঙ্গে পরামর্শ করে উন্নয়ন কাজগুলো করবো। যদি কাজ বাস্তবায়ন করতে না পারি তাহলে নিলর্জ্জের মতো পাঁচ বছর পর ভোট চাইতে আসব না।

