জামায়াতের মহিলা বিভাগের কর্মসূচি ঘোষণা
অনলাইন ডেস্ক

ফাইল ছবি
নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে। আগামীকাল শনিবার সকাল ১০ টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হবে।
আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে জামায়াতের মহিলা বিভাগের প্রচার ও মিডিয়া সেক্রেটারি নাজমুন নাহার নীলু সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আমরা আশঙ্কার সঙ্গে লক্ষ্য করছি যে, নারী ও শিশু নির্যাতনের ঘটনা বেড়েই চলেছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চলমান এসব ঘটনার প্রতিবাদে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রশাসনের তৎপরতা বাড়ানোর দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগ মানববন্ধনের ডাক দিয়েছে। আগামীকাল শনিবার সকাল ১০ টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হবে।

