ভোট নিয়ে অভিযোগ থাকলে প্রমাণের দায়িত্ব তাদের: নজরুল ইসলাম

সংগৃহীত ছবি
নির্বাচন ঘিরে কারও কোনো অভিযোগ থাকলে তা প্রমাণের দায়িত্ব অভিযোগকারীর- এমন মন্তব্য করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সকালে সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব জনগণই বিএনপিকে দিয়েছে জানিয়ে নজরুল ইসলাম বলেন, ‘আজ বাংলাদেশের ইতিহাসে এক উল্লেখযোগ্য দিন। যে ফলাফল দেখছি, তাতে আমরা দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়ের তথ্য পাচ্ছি। আমরা মনে করি, এর মাধ্যমে আগামী পাঁচ বছর জনগণ আমাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণ করার বিষয়টি মোটামুটি নিশ্চিত হয়েছি।’
আগামী নির্বাচনে বিএনপি আরও ভালো করবে বলে আশা জানান তিনি।
জামায়াতের ভোট জালিয়াতির অভিযোগ ও আন্দোলনের হুঁশিয়ারির বিষয়ে জানতে চাইলে বিএনপির এই নেতা বলেন, ‘তাদের মনে কষ্টে আছে, তারা বলতেই পারে। তবে কেউ কারও বিরুদ্ধে অভিযোগ করলে তা প্রমাণের দায়িত্বও তাদের ওপরই বর্তায়।’
তিনি বলেন, ‘যদি সত্যিই সেরকম কিছু ঘটে থাকে, তা প্রমাণ করতে পারলে যাদের বিরুদ্ধে অভিযোগ করেছে, সেটা তাদের ব্যাপার। আমাদের বিরুদ্ধে তো তারা অভিযোগ করে নাই।’

