স্পিকার হতে পারেন ড. মঈন খান

ফাইল ছবি
সদ্য অনুষ্ঠিত হওয়া ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করেছে বিএনপি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত মন্ত্রিসভায় ২৫ জন মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী আছেন। তবে দলের স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. আবদুল মঈন খান এখনো কোনো দায়িত্ব পাননি। ফলে গুঞ্জন উঠেছে— স্পিকারের মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে তাকে বসানো হতে পারে।
এদিকে বিদায়ি স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী পদত্যাগ করায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে এবার সভাপতিত্বে করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। তার সভাপতিত্বে নতুন স্পিকার নির্বাচন করা হবে।
ড. মঈন খানের ঘনিষ্ঠজনরা জানিয়েছেন— প্রবীণ এ নেতাকে সংসদের সম্মানজনক জায়গায় রাখা হবে। তবে তাদের কাছে এ বিষয়ে কোনো তথ্য নেই। তারা কিছুই জানেন না বলেও উল্লেখ করেন কর্মী-সমর্থকদের কাছে।
ড. আবদুল মঈন খান নরসিংদী-২ আসন থেকে মোট চারবার সংসদ-সদস্য নির্বাচিত হন। তার বাবা সাবেক এমপি ও মন্ত্রী ছিলেন।

