আগামীর সময়

আমীর খসরু গাইলেন ‘কইলজ্যার ভিতর গাতি রাইখখুম তোঁয়ারে’

আমীর খসরু গাইলেন ‘কইলজ্যার ভিতর গাতি রাইখখুম তোঁয়ারে’

ফাইল ছবি

চট্টগ্রাম নগরের ইপিজেড আকমল আলী রোডের বেড়িবাঁধসংলগ্ন সমুদ্রসৈকত পাড়ে বসে একদল তরুণ গিটার হাতে গান গাইছিলেন। তাদের সঙ্গে তাল মিলিয়ে গাইলেন সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

চট্টগ্রাম–১১ আসনে বিএনপির প্রার্থী গতকাল বৃহস্পতিবার বিকেলে ওই এলাকায় ‘ইয়ুথ টক’ শীর্ষক একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় এক তরুণ গিটার হাতে গান করছেন। গানের কথাগুলো ছিল কইলজ্যার ভিতর গাতি রাইখখুম তোঁয়ারে, সিনার লগে বাঁধি রাইখখুম তোঁয়ারে, অ ননাইরে। গানের সঙ্গে তালে মিলাতে দেখা গেছে আমীর খসরুকেও।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, তরুণদের নিয়ে ভবিষ্যৎ দেশ গড়ার কথা বলা হয়, তরুণদের নিয়ে নীতিনির্ধারণের কথাও বলা হয় কিন্তু তরুণদের মনের কথা না শুনলে তা হবে না। আমাদের তরুণদের ভাবনা, চাওয়া–পাওয়া জানতে হবে। তারা কী ভাবছে, তাদের চাহিদা কী, আমরা কোন কোন জায়গায় ভালো কিছু করতে পারি এসব জানা জরুরি। এখান থেকে আমিও কিছু শিখে গেলাম। দেশ গড়তে হলে সবাইকে নিয়ে গড়তে হবে, সবার কথা শুনতে হবে, বুঝতে হবে।


    শেয়ার করুন: