আগামীর সময়

বাংলাদেশে দিল্লির দাদাগিরি চলবে না: নাহিদ ইসলাম

বাংলাদেশে দিল্লির দাদাগিরি চলবে না: নাহিদ ইসলাম

সংগৃহীত ছবি

দিল্লি থেকে কোনো ষড়যন্ত্র এ দেশের মানুষ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, বাংলাদেশে কারা সরকার গঠন করবে, তা নির্ধারণ করবে এ দেশের জনগণ। আর কখনও দিল্লির দাদাগিরি চলবে না।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার বড়ঘোপে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থীর সমর্থনে আয়োজিত এক নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেছেন, ৫ই আগস্টের পর যারা নতুন করে চাঁদাবাজি, জমি দখল এবং ফ্যাসিস্টদের পুনর্বাসনের নীতি গ্রহণ করেছে। তারাই বাংলাদেশের ‘নতুন জালেম’ হিসেবে আবির্ভূত হয়েছে। এই জালেমদের রুখে দেওয়ার দিন হচ্ছে আগামী ১২ই ফেব্রুয়ারি।

এনসিপির এই আহ্বায়ক বলেন, আমাদের এই নির্বাচনি লড়াই শুধু কক্সবাজার-২ আসনের জন্য নয়। পুরো বাংলাদেশে ১১ দলীয় ঐক্যজোট ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করছে। আমরা ঐক্যবদ্ধ হয়েছি দেশকে আধিপত্যবাদ, ফ্যাসিবাদ, দুর্নীতিবাজ ও লুটেরাদের হাত থেকে মুক্ত করার জন্য।

জনসভা থেকে নেতারা উপস্থিত জনসাধারণকে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখার আহ্বান জানান।

    শেয়ার করুন: