প্রচ্ছদসর্বশেষইপেপার
শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

আতঙ্ক ছড়াচ্ছে হান্টাভাইরাস, প্রতিকার কী

শুক্রবার, ৮ মে, ২০২৬
আগামীর সময়
  • বেটা
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
EN
  • বেটা
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • সারা দেশ
  • বিশ্ব
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • চট্টগ্রাম
  • শিক্ষা
  • বিচিত্রা
  • ইপেপার
  • EN

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলীগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজনীতি

ছাত্রদলের নতুন কমিটিতে আসছেন কারা?

অনলাইন ডেস্কপ্রকাশ: ১০ মার্চ ২০২৬, ২২:০৪
ছাত্রদলের নতুন কমিটিতে আসছেন কারা?

ছবিঃ আগামীর সময়

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বর্তমান কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ। দুই বছর আগে রাকিবুল ইসলাম রাকিবকে সভাপতি ও নাছির উদ্দীন নাছিরকে সাধারণ সম্পাদক করে গঠিত হয় বর্তমান কমিটি। গত ১ মার্চ কমিটির মেয়াদ পূর্ণ হয়। এরপর থেকেই আলোচনা নতুন নেতৃত্ব নিয়ে। সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যে তদবির, যোগাযোগ ও সাংগঠনিক তৎপরতা বাড়িয়েছেন। দলীয় সূত্র বলছে, নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে এবং যে কোনো সময় ঘোষণা আসতে পারে।

ছাত্রদলের প্রচলিত নিয়ম অনুযায়ী কেন্দ্রীয় কমিটির মেয়াদ দুই বছর এবং বিশ্ববিদ্যালয় ও জেলা পর্যায়ের কমিটির মেয়াদ এক বছর। কিন্তু অনেক ক্ষেত্রে এসব কমিটি নির্ধারিত সময়ের বেশি দায়িত্ব পালন করেছে। যেমন সর্বশেষ পাঁচটি কেন্দ্রীয় কমিটির মধ্যে চারটিই প্রায় দুই বছরের মতো দায়িত্ব পালন করেছে। তবে অতীতে রাজীব–আকরাম কমিটি দায়িত্বে ছিল প্রায় পাঁচ বছর।

এছাড়া শতাধিক সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি, প্রভাবশালী নেতার অনুসারীদের প্রাধান্য দেওয়া, অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং গত বছর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে প্রত্যাশিত ফল না পাওয়ার বিষয়টি নিয়েও জোর আলোচনা অব্যাহত আছে।

দুয়ারে নতুন কমিটি

ছাত্রদলের বর্তমান কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে জোরালো হয়েছে নতুন নেতৃত্ব গঠনের দাবি। সম্ভাব্য প্রার্থীরা দলীয় বিভিন্ন কর্মসূচি ও অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। পাশাপাশি কর্মীদের সঙ্গে যোগাযোগ বাড়াতে পরিচালনা করছেন ইফতার ও বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম। সামাজিকমাধ্যমেও অনেকেই তাদের রাজনৈতিক কর্মকাণ্ড, আন্দোলন-সংগ্রাম এবং নির্যাতনের অভিজ্ঞতা তুলে ধরছেন।

কে হচ্ছেন সভাপতি-সম্পাদক

ছাত্রদল সংশ্লিষ্টরা বলছেন, নতুন কমিটির শীর্ষ পদে ডজনখানেক নাম ঘুরে-ফিরে আলোচনায় আসছে। এর মধ্যে সভাপতি পদে আলোচনায় বর্তমান কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসান, সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান, এবং প্রচার সম্পাদক শরিফ প্রধান শুভ। এছাড়া কেন্দ্রীয় সহ-সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি খোরসেদ আলম সোহেলের নামও বিবেচনা করা হতে পারে।

অপরদিকে সাধারণ সম্পাদক পদে সম্ভাব্যদের তালিকায় যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাজু আহমেদ, গাজী মো. সাদ্দাম হোসেন, মিনহাজ আহমেদ প্রিন্স, তারেক হাসান মামুন এবং তথ্য ও গবেষণা সম্পাদক মাহমুদ ইসলাম কাজলের নাম শোনা যাচ্ছে। আলোচনায় আছে বিএনপির মিডিয়া সেলের যোগাযোগ সমন্বয়ক দ্বীন ইসলাম খানও।

ছাত্রদল সংশ্লিষ্টরা জানাচ্ছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের বর্তমান কমিটির কয়েকজন শীর্ষ নেতাও নতুন কমিটিতে থাকতে পারেন। সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, সহ-সভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক এবং নাছির উদ্দীন শাওনের নাম আছে এই তালিকায়।

কর্মীরা আশা করছেন, নতুন নেতৃত্ব নির্বাচনে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখা এবং সাংগঠনিকভাবে দক্ষরা যেন অগ্রাধিকার পায়। এছাড়া ছাত্রসমাজের কাছে গ্রহণযোগ্য ও নতুন প্রজন্মের ভাবনা বোঝার সক্ষমতাও গুরুত্বপূর্ণ। যদিও সম্ভাব্য প্রার্থীদের বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করতে এখনই রাজি নন সংগঠনের দায়িত্বশীল নেতারা। তাদের ভাষ্য, ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শেষ পর্যন্ত তিনিই নতুন নেতৃত্বের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

ছাত্রদলকেন্দ্রীয় কমিটি
    শেয়ার করুন:
    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    হাঁটুর চোটে প্রথম টেস্টে দর্শক বাবর

    ০৭ মে ২০২৬, ২৩:১৩

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা

    ০৭ মে ২০২৬, ২৩:০২

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    হিলিতে টাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

    ০৭ মে ২০২৬, ২৩:৩৭

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    থ্যালাসেমিয়া প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

    ০৭ মে ২০২৬, ২৩:০৩

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    মুক্তিযুদ্ধে প্রেরণা জুগিয়েছিল রবীন্দ্রনাথের গান

    ০৭ মে ২০২৬, ২৩:১১

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    গাজায় গণহত্যার অভিযোগ তোলা আলবানেজকে সম্মাননা দিল স্পেন

    ০৭ মে ২০২৬, ২২:৫৭

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ‘কসম কাই কঅ হেতে কোনাই’

    ০৭ মে ২০২৬, ২১:৫৮

    চট্টগ্রামে যুবককে গুলি করে খুন, শিশু গুলিবিদ্ধ

    চট্টগ্রামে যুবককে গুলি করে খুন, শিশু গুলিবিদ্ধ

    ০৮ মে ২০২৬, ০০:৩৭

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    তরমুজে ইঁদুরের বিষ, একই পরিবারের ৪ জনের মৃত্যু

    ০৭ মে ২০২৬, ২২:৪৯

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    রাবি থেকে ঢাবি যেতে কপি-পেস্ট গবেষণা

    ০৬ মে ২০২৬, ১২:৪৪

    পকেট ভরা টাকায়ও মেলে না পেট ভরার সবজি

    পকেট ভরা টাকায়ও মেলে না পেট ভরার সবজি

    ০৮ মে ২০২৬, ০০:৫৭

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ৬৫% আসামিকে ভোট দিয়েছে পশ্চিমবঙ্গ

    ০৭ মে ২০২৬, ২২:৪১

    টি+১ স্যাটেলমেন্ট চালুসহ আধুনিকায়নে গুরুত্বারোপ

    টি+১ স্যাটেলমেন্ট চালুসহ আধুনিকায়নে গুরুত্বারোপ

    ০৮ মে ২০২৬, ০০:৫১

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার

    ০৭ মে ২০২৬, ২২:৩০

    আসমানে কমছে, জমিনে বাড়ছে

    আসমানে কমছে, জমিনে বাড়ছে

    ০৮ মে ২০২৬, ০১:১০

    advertiseadvertise