আসিফ মাহমুদের সম্পদের হিসাব প্রকাশ

ফাইল ছবি
অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার জমা দেওয়া সম্পদের বিবরণী প্রকাশিত হয়েছে।
মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ বিবরণী প্রকাশিত হয়।
প্রজ্ঞাপন থেকে জানা যায়— আসিফ মাহমুদের আর্থিক সম্পদ ১৪ লাখ ২৪ হাজার ৭১৭ টাকা ও নন-ফাইন্যান্সিয়াল সম্পদ ১ লাখ ১০ হাজার টাকা। হিসাব করলে মোট সম্পদ দাঁড়ায় ১৫ লাখ ৩৪ হাজার ৭১৭ টাকা।
এর আগে গত বছরের ১০ ডিসেম্বর সরকারের কাছে সম্পদের হিসাব বিবরণী জমা দিয়েছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পরে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য তিনি জানিয়েছিলেন।
এদিকে প্রধান উপদেষ্টাসহ অন্য সব উপদেষ্টা এবং সমমর্যাদাসম্পন্ন ব্যক্তি এবং তাদের স্ত্রী-স্বামীর সম্পদ বিবরণী প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ বিবরণী প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
প্রজ্ঞাপনে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ২০২৪ সালের ১ অক্টোবর জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিবর্গ এবং তাদের স্ত্রী-স্বামীর ৩০ জুন ২০২৪ ও ৩০ জুন ২০২৫ তারিখের সম্পদ বিবরণী প্রকাশ করা হলো।

