আগামীর সময়

এবার রুমিন ফারহানার ১৫০ সমর্থকের বিরুদ্ধে মামলা

এবার রুমিন ফারহানার ১৫০ সমর্থকের বিরুদ্ধে মামলা

সংগৃহীত ছবি

২১ শে ফেব্রুয়ারি নিজ সংসদীয় এলাকা ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার স্থানীয় শহীদ মিনারে ফুল দিতে যান সংসদ সদস্য রুমিন ফারহানা। শহীদ মিনারে ফুল দিতে গিয়ে বাধা ও মারধরের শিকার হওয়ার অভিযোগ এনে

গতকাল রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে মামলা করেন রুমিন ফারহানার সমর্থক মো. আহাদ নামে এক ব্যক্তি।


তবে বিএনপি নেতা আনোয়ার হোসেনের প্রতিষ্ঠানের কর্মচারী তামিম মিয়া, এর কয়েক ঘণ্টা পর রবিবার রাতেই সরাইল থানায় পাল্টা মামলা করেন রুমিন ফারহানার সমর্থকদের বিরুদ্ধে। এতে ১৭ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়।

মামলায় তামিম মিয়া অভিযোগ করেন, একুশে ফেব্রুয়ারি ভোরে জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের ব্যবসাপ্রতিষ্ঠান ফারজানা আনোয়ার ডায়াগনস্টিক সেন্টার ও তাঁর বাড়ির সামনে এজাহারভুক্ত ১৭ জনসহ ১০০ থেকে ১৫০ জন গালাগাল করতে থাকেন। এর প্রতিবাদ করতে গেলে তাকে (তামিম মিয়া) মারধর করেন অভিযুক্তরা। এ ছাড়া তার কাছ থেকে টাকা ছিনিয়ে নেন তারা।

২১ ফেব্রুয়ারি শহীদ মিনারে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে রুমিন ফারহানার সমর্থকরা ক্ষিপ্ত হন বলেও অভিযোগ করা হয় মামলায়।


এর আগে রবিবার দুপুরে রুমিন ফারহানার সমর্থক আহাদ মিয়ার করা মামলায় ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য ও সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টারকে প্রধান আসামি করা হয়। এ ছাড়া আরো চারজনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় ১৫০ জনকে আসামি করা হয় মামলায়।

সোমবার আনোয়ার হোসেন জামিন লাভ করেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের ভূঁইয়া মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

    শেয়ার করুন: